অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে এসে আপনারা খুব ভালোভাবে জানেন কাজ পাওয়ার জন্য ও ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে তুলতে প্রোফাইল বা প্রপোজালের গুরুত্ব কতখানি। এ লেখায় আরও বেশিমাত্রায় কাজ পাওয়ার উপযোগী ৮টি উপায় তুলে ধরা হয়েছে। নতুন কাজে বিড করার আগে আপনার প্রথম কাজ হলো, এই ৮টি উপায় ভালোভাবে পড়ে নিজেকে তৈরি করা। কাজ পাওয়ার উপায়গুলো হলো :
০১. ইউনিক প্রোফাইল তৈরি করা : অনেকের প্রোফাইল ব্যক্তিগত তথ্যে সাজানো থাকে, যা গ্রাহকের কাছে উল্লেখযোগ্য কিছু নয়। এরা দেখতে চায়, আপনি এদের কাজ করার যোগ্যতা রাখেন কি না। এরা আপনার কাছে এদের সমস্যার সমাধান জানতে চায়। আপনার কাজের অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করুন অন্যান্য প্রতিযোগীর তুলনায় আপনি বেশি যোগ্যতাসম্পন্ন। প্রমাণ করুন এ ধরনের কাজে আপনি সফল।
প্রোফাইলে আপনার অর্জিত সফলতাগুলো তুলে ধরুন। যেমন- সাবেক গ্রাহকের কাজের বিস্তারিত, আপনার অভিজ্ঞতা, কাজ থেকে পাওয়া শিক্ষা, পুরস্কার, সাফল্য, প্রশংসাপত্র ইত্যাদি। উল্লেখ করুন, আপনি যদি কোনো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে থাকেন অথবা বিশেষ কোনো কোম্পানিতে কাজ করেছেন অথবা আপনার ...
ইল্যান্স মার্কেটপ্লেসে বেশি কাজ পাওয়ার ৮ উপায়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন